দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে জেলা প্রশাসকের পরিদর্শন

WhatsApp-Image-2025-09-15-at-4.34.49-PM-ee02bf39812b969b943899f11f1483b7.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ৮০ বছরের পুরনো ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলার এই মন্দিরে তিনি উপস্থিত হন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিমা তৈরির অগ্রগতি খোঁজখবর নেন এবং যেকোনও প্রতিবন্ধকতা দূরীকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজামণ্ডপ ও মন্দির এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কথা জানান। পাশাপাশি দর্শনার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজায় অংশ নিতে পারেন সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ২২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জে ৪৪টি মণ্ডপে পূজা হবে।

এর আগে, নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক জানান, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

scroll to top