টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান: অন্তত ৮০ জন উদ্ধার

1758520669769.jpg
মো: আল মামুন কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের আস্তানায় উদ্ধার করেছে অন্তত ৮০ জন নারী, পুরুষ ও শিশু, যারা মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সেখানে জড়ো করা হয়েছিল।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে পাচারকারীরা পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে যৌথ বাহিনীর ওপর হামলা চালায়। অভিযানের ফলস্বরূপ ৪ পাচারকারীকে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, উদ্ধারকৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল এবং ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বিজিবি ও র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্যের জন্য পরে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

Leave a Reply

scroll to top