‘জঘন্য যুদ্ধাপরাধ’ ঠেকাতে বিশ্বকে ইরানের আহ্বান

9e34f266942c031687041bfda2cd4bfe-69a6b7412e71c.jpg
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে সম্ভাব্য ‘জঘন্য যুদ্ধাপরাধ’ ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে ইরান।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রথম দিনেই একটি স্কুলে অন্তত ১৬০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানায়। তারা অভিযোগ করে, ট্রাম্প ইরানের বেসামরিক জনগণের জন্য অপরিহার্য অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “জাতিসংঘের বিবেক সক্রিয় থাকলে যুক্তরাষ্ট্রের যুদ্ধপিপাসু নেতৃত্বের এ ধরনের প্রকাশ্য হুমকির মুখে নীরব থাকত না। এতে অঞ্চলটি দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের পরিপন্থী এবং এটি যুদ্ধাপরাধের শামিল।

ইরান সতর্ক করে দিয়ে বলেছে, “এ ধরনের জঘন্য যুদ্ধাপরাধ প্রতিরোধ করা আন্তর্জাতিক সম্প্রদায় ও সব রাষ্ট্রের আইনি দায়িত্ব। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।”

সূত্র: আল জাজিরা

 

Leave a Reply

scroll to top