চাকরি দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এইচএসসি পাসেও আবেদনযোগ্য

biman-1212026-2601120305.webp
নিজস্ব প্রতিবেদক নিউজ ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স)’ পদে ৪০ জনকে পূর্ণকালীনভাবে নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে ৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিস্তারিত

প্রতিষ্ঠান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড

পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইন্টেন্যান্স)

পদের সংখ্যা: ৪০ জন

চাকরির ধরন: ফুল টাইম

কর্মস্থল: ঢাকা

যোগ্যতা: এইচএসসি/সমমান পাশ

বয়স: সর্বোচ্চ ৩২ বছর (৮ জানুয়ারি ২০২৬ হিসাব অনুযায়ী; এসএসসি সনদের ভিত্তিতে)

আবেদন প্রক্রিয়া

১. আবেদন করতে হবে bbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
২. আবেদনের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান আপলোড করতে হবে।
৩. আবেদন ফি ৩৩৫ টাকা, যা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পাঠাতে হবে। ফি ৭২ ঘণ্টার মধ্যে অফেরতযোগ্য।

আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা

যোগাযোগ ও আরও তথ্য

বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্মের জন্য ভিজিট করুন: bbal.teletalk.com.bd

 

Leave a Reply

scroll to top