‘আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি’ : ট্রাম্প

1773633451-3693aa2f22f7c15e5c0c58a2950b10ae.jpg
নিজস্ব প্রতিবেদক আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে যুক্তরাষ্ট্র চাইলে এখনই সরে আসতে পারে—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প তবে তিনি বলেছেন, যুদ্ধ ‘শেষ করেই’ যুক্তরাষ্ট্র ফিরে আসবে।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার হাতে ‘অনেক বিকল্প’ রয়েছে।

তিনি বলেন, “আমরা এখনই চলে যেতে পারি। কিন্তু আমি এটি শেষ করতে চাই। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।”

যদিও ট্রাম্প ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা বারবার ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলেছেন, তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে।

ইরানের তেল সম্পদ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এটি দখল করার মতো অবস্থায় আছে। এ বিষয়ে তাদের কিছুই করার নেই।” তিনি আরও দাবি করেন, “আমার ওপর নির্ভর করলে আমি তেল নিয়ে নিতাম এবং তা থেকে বিপুল অর্থ উপার্জন করতাম।”

এক পর্যায়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘ধ্বংস করে দিচ্ছে’। তিনি বলেন, “আমি এটি করতে চাই না। কিন্তু আমরা দেশটিকে ধ্বংস করে দিচ্ছি।”

তিনি আরও হুমকি দিয়ে বলেন, ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হতে পারে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

এদিকে, ট্রাম্প দাবি করেন, গত ডিসেম্বর ও জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় ‘অস্ত্র পাঠিয়েছিল’। তবে এসব অস্ত্র কারা পেয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেননি তিনি।

সূত্র: আল জাজিরা

 

Leave a Reply

scroll to top